![]() বরিশাল-ঢাকা আকাশ পথে বিমানে মাত্র ১৫৯৯ টাকায় ভ্রমণ!অনলাইন ডেস্ক ৪ June ২০১৮ Monday ১২:২১:২০ AM
বিমান বাংলাদেশের বরিশালের ব্যবস্থাপক ইকবাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ১৩ জুন একদিনের জন্য স্পেশাল সার্ভিসে সর্বনিম্ন ১৫৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বরিশাল থেকে উদ্দেশ্যে এবং ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মাত্র দুই হাজার টাকাই বরিশাল-ঢাকা আকাশ পথে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এদিকে ছাড় দিচ্ছে বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সও। ইউএস বাংলার বরিশালের ইনচার্জ মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিসের পাশাপাশি ১২ ও ১৩ জুন স্পেশাল সার্ভিস পরিচালনা করা হবে। ইউএস বাংলা সর্বনিম্ন ২৬৯৯ টাকা থেকে সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করেছে। আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল-ঢাকা আকাশ পথে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাত্র ১৫৯৯ টাকায় সংস্থার বিমানে এ রুটে ভ্রমণ করা যাবে।