" />
AmaderBarisal.com Logo

মুখ খুললেন কাজল

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৪ June ২০১৮ Monday ৫:৩১:৩১ PM

কাজলনারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে এখন চলচ্চিত্র দুনিয়ায় বেশ হই-হুল্লোড় চলছে। হলিউড কিংবা বলিউড-এই বৈষম্য সবখানে বিদ্যমান।

কিন্তু এ বৈষম্য দূর করতে হলিউড যতটা সরব, বলিউডে ঠিক ততটা আওয়াজ শোনা যায় না। তবে এবার বৈষম্য নিয়ে মুখ খুললেন কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল পারিশ্রমিক বৈষম্য নিয়ে বলেন, ‘পারিশ্রমিকে সমতা নিয়ে যে প্রশ্নটি এখন উঠছে, তাকে আমরা অনেক দিন আড়ালে রেখেছিলাম। কিন্তু এটা নিয়ে আসলে অনেক আগে থেকেই আমাদের কথা বলা উচিত ছিল। আর বিষয়টাকে এত জটিল না করলেও হতো। নারী কিংবা পুরুষ নয়, পারিশ্রমিক নির্ধারণ হওয়া উচিত কাজের ধরন ও বক্স অফিস সাফল্য বিবেচনায়। তাহলেই আর কোনো প্রশ্ন থাকে না।’



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।