![]() রনস্ মিউজিকের ঈদ আয়োজনবিনোদন প্রতিবেদক ৪ June ২০১৮ Monday ৫:৩৪:৩৭ PM
বাংলাদেশের জনপ্রিয় ও শ্রোতানন্দিত শিল্পীদের সাথে সাথে নতুন ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের গান থাকছে রনস্ মিউজিকের প্রকাশনার তালিকায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর,এস আই টুটুল,ফাজলুর রহমান বাবু, এফ এ সুমন,কাজী শুভ, তৌসিফ, ইলিয়াস,রাজীব,স্বরলিপি,ইতি,ইউসুফ,হাফিজ,জনি,জে আলম,দ্বীন ইসলাম,শিখা,মিতা মল্লিক,সারোয়ার,শুভ চৌধুরী সহ আরো অনেকের গান রয়েছে প্রকাশনার তালিকায়। এক নজরে রনস্ মিউজিকের ঈদ আয়োজন : একক অ্যালবাম গুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও এস আই টুটুলের মিক্সড অ্যালবাম ‘দিল কলবে’ । জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর একক অ্যালবাম ‘ইন্দুবালা ৩’। জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফের একক অ্যালবাম ‘মন ভালো নেই’। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক আকাশ সেনের একক অ্যালবাম ‘সুন্দরী’। এই সময়ের সংগীতশিল্পী স্বরলিপি একক অ্যালবাম ‘প্রান পাখি’। ক্লোজআপ ওয়ান তারকা ইতির একক অ্যালবাম ‘আজ নিশিতে’। ক্লোজআপ ওয়ান তারকা রাজিবের একক অ্যালবাম ‘চার দিনের জীবন’। ক্লোজআপ ওয়ান তারকা ইউসুফের ‘নদীর কাছে ঢেউয়ের হিসাব’। একক গান গুলোর মধ্যে রয়েছে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর ‘সাজাবো তোমারে’ ও ‘চুপটি করে দেখ’। ও আবেগি মায়া। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও স্বরলিপির দ্বৈত একক গান ‘আবেগী মায়া’। জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের একক গান ‘ভালো থাকিস’। এই প্রজন্মের কণ্ঠশিল্পী ইলিয়াস ও ইতির দ্বৈত একক গান ‘মনের মাঝে’। মিউজিক ভিডিওর গুলোর মধ্যে রয়েছে ফজলুর রহমান বাবুর ‘ইন্দুবালা ৩’, তৌসিফের ‘মন ভালো নেই’, আকাশ সেনের ‘সুন্দরী’, কাজী শুভর ‘চুপটি করে দেখ’, এফ এ সুমনের ‘ভালো থাকিস’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলোর মধ্যে রয়েছে ‘মেয়েটি’, ‘শেষ দেখা’, ‘রংবাজ’, ‘সুপারহিরো’ ও ‘জান্নাত’। রনস্ মিউজিকের ঈদ আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার ডি এম রনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদে বাড়তি আনন্দ দিতে রনস্ মিউজিক এর ব্যানারে অ্যালবাম, একক গান, মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করছে । আমরা সকল দর্শকদের কথা মাথায় রেখেই ঈদ আয়োজন করেছি। আশা করি কেউই নিরাশ হবেননা। বাংলা গান শুনুন,বাংলা গানের সাথেই থাকুন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

আসছে ঈদ, প্রতীক্ষার প্রহর শেষ হতে মাত্র ক’দিন বাকি।পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান রনস্ মিউজিকের ঈদ আয়োজনে রয়েছে বাহারি সব আয়োজন। প্রতিষ্ঠানটির ঈদ আয়োজনে তারকাবহুল অ্যালবাম, একক গান, মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করছে ।