![]() আগৈলঝাড়ায় একইদিনে গৃহবধুসহ দু’জন নিখোঁজ
২ May ২০১২ Wednesday ৫:৩৩:১৪ PM
আগৈলঝাড়া, ২ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় একইদিনে গৃহবধুসহ দু’জন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এঘটনায় থানায় পৃথক পৃথক দু’টি সাধারন ডায়েরী করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, মোবাইল কোম্পানী রবি’র সাব এজেন্ট গৌরনদী উপজেলার টরকী বন্দরের মিতালী টেলিকম সার্ভিসের (এসআর) কালেকশন প্রতিনিধি চাঁদশি গ্রামের সাধন মন্ডলের ছেলে সঞ্জিব মন্ডল(৩০) ৩০ এপ্রিল সোমবার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারের রবি’র ইজিলোডের টাকা কালেকশন করতে যায়। এরপর থেকে গত ৩ দিনেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অপরদিকে একেইদিন আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের হাফেজ খানের মেয়ে ও রাংতা গ্রামের ছিদ্দিক আকনের স্ত্রী শারমিন(২২) বাবার বাড়ী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানায় শারমিনের স্বামী ছিদ্দিক ও সঞ্জিব নিখোঁজের ঘটনায় মিতালী টেলিকমের পক্ষে মোস্তফা মনোয়ার হোসেন বাদী হয়ে পৃথকভাবে ২টি সাধারন ডায়েরী করেছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
