![]() বেতাগীতে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার, নিরাপত্তহীনতায় র্নিযাতিত পরিবার
২ May ২০১২ Wednesday ২:৫৬:৪৭ PM
জানা গেছে, গত ৩০ এপ্রিল সোমবার ছাত্রীটির মা ও ভাই বাড়ীতে ছিলনা। এ সুযোগে রাত পৌনে এগারটায় স্কুল ছাত্রীটি প্রাকৃতিক ডাকে সারা দিতে বাইরে বের হলে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খলিফার ছেলে মনির খলিফা, আবদুল আউয়ালের ছেলে পারভেজ, মন্জু খলিফার ছেলে শাওন খলিফা, আশ্রাফ আলী খানের ছেলে মো: বসির খান ছাত্রীটির মুখ চেপে ধরে জোর করে পার্শ্ববর্তী বাগানে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এতে ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জ্ঞান ফিরলে আবার তাকে ধর্ষণ করে রাত দু’টার দিকে ঘরের পাশে রেখে যায় বখাটেরা। ১ মে মঙ্গলবার সকালে বিষয়টি ছাত্রী ও তার অভিভাবক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামকে অবহিত করে এবং দুপুরে থানায় আভিযোগ দায়ের পর পুলিশ মামলা রুজু করে। (নং- ১৯তাং ৩০-৪-১২)। এ ব্যাপারে বেতাগী থানা পুলিশ জানায়, বসির ও মনির নামে দু’জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বেতাগী, ২ মে (সাইদুল ইসলাম মন্টু/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামে এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এদিকে ধর্ষকরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় মামলা করার পর থেকে নিরাপত্তহীনতায় ভুগছেন র্নিযাতিত ঐ ছাত্রীর পরিবার। ইতিমধ্যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে নির্যাতিত পরিবারটিকে।