![]() আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ধান ও সার বিতরন
২ May ২০১২ Wednesday ৭:১০:৩৯ PM
আগৈলঝাড়া, ২ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে উচ্চ ফলনশিল আউস ধান বীজ ও সার বিতরন করা হয়েছে। ২ মে বুধবার বিকেলে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশাল-১ আসনের সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। বীজ ও সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক ইউসুফ মোল্লা, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার ৭ শতাধিক কৃষকের মাঝে বিনামুল্যে আউস প্রমোদনা কর্মসুচির অংশ হিসেবে উচ্চ ফলনশীল নেরীকা আউশ ও উপশি আউস ধান বীজ ও সার বিতরন করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
