![]() সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গৌরনদীর যুবক নিহত
২ May ২০১২ Wednesday ১০:২৬:৫০ AM
বরিশাল ডেস্ক :: সৌদি আরবের দাম্মামে ১ মে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম হাওলাদার (৩৪) নামের গৌরনদী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের আরজ আলী হাওলাদারের ছেলে। নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ১ মে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪ টার দিকে জসিম পিকআপযোগে দোকানের মালামাল নিয়ে যাওয়ার সময় দাম্মামের আবকিকে একটি লড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা যায়। নিহত জসিম চার মাস পূর্বে ছুটি শেষে জসিম বাংলাদেশ থেকে সৌদি আরবে যায়। তার চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
