![]() ‘ইন্ডাস্ট্রিতে শাকিব হটাও মিশন চলছে’বিনোদন অনলাইন ৭ June ২০১৮ Thursday ৫:৪৯:৫৭ PM
শাকিব খান বৃহস্পতিবার কালের কণ্ঠের রঙের মেলার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। শাকিব বলেন, বিশ্বাস করি ঈদে আমার তিন-চারটি ছবি মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। এই ঈদে সেটা হওয়ার কথাই ছিল—‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ ও ‘ভাইজান এলো রে’। একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে ‘ভাইজান এলো রে’ মুক্তির পথ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ‘সুপার হিরো’র বিরুদ্ধে মামলা করে আটকে দিয়েছে। কী লাভ হলো! শাকিব বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ১০০ হল চালু হয়। সব মিলিয়ে হলের সংখ্যা থাকে ৩০০ থেকে ৪০০। আমার একটি ছবি দিয়ে কি হলগুলো চলতে পারবে? গত দুই বছর ধরে ইন্ডাস্ট্রিতে শাকিব হটাও মিশন চলছে। আমার অপরাধ কী? যেসব প্রযোজক-পরিচালক এই ষড়যন্ত্রের মূল হোতা তাদের প্রত্যেককে আমিই ডেকে এনে কাজ দিয়েছি। টাকা না থাকলেও ছবি শেষ করে দিয়েছি। এটাই কি আমার ভুল ছিল! সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

গত দুই বছর ধরে ইন্ডাস্ট্রিতে শাকিব হটাও মিশন চলছে বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান।