" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে ছাত্রলীগে অন্তর্দ্বন্দ্ব, হামলায় দুই কর্মী আহত


আমাদেরবরিশাল.কম

৩ May ২০১২ Thursday ৭:০৬:০৪ PM

পিরোজপুর, ৩ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরে ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলের জের ধরে এক গ্রুপের হামলায় অপর গ্রুপের দুই কর্মী আহত হয়েছে। আহতরা হলেন- মুনান হাওলাদার মুন্না ও সোহেল। এদের মধ্যে মুন্নাকে গুরুত্বর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ৩ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ গ্রুপের কর্মী মুনান মুন্না হাওলাদার শহর থেকে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে শহরের সদর রোডে আওয়ামীলীগ অফিসের সামনে পৌছালে তার প্রতিপক্ষ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা গ্রুপের ১০/১২ জনের একটি দল অতর্কিত মুন্নার উপর হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রত্তাক্ত জখম হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শহরের ক্লাবরোডে ব্যাংকে টাকা জমা দিতে যাবার পথে এক মুদি ব্যবসায়ীর ছেলে ছাত্রলীগ কর্মী সোহেলের উপর রানা গ্রুপের ছাত্রলীগ কর্মীরা হামলা করে মারধর করে।

ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এ দু’টি হামলার ঘটনার পর শহরে উত্তেজনা ও আতঙ্ক দেখা দিয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।