![]() বরিশালে বিএনপি’র পৃথক বিক্ষোভ মিছিল
১৬ May ২০১২ Wednesday ৬:২৭:১২ PM
বরিশাল ডেস্ক :: কেন্দ্রিয় নেতাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। ১৬ মে বুধবার দুপুর ৩ টায় দলীয় কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি সমর্থিত জেলা ও মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন, আবুল কালাম শাহিন, একেএম শহিদুল্লাহ, জাহিদুল কবীর, শাহেদ আকন সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে দুপুর ২ টায় নগরীর জজ কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি আহসান হাবীব কামাল অনুসারী জেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাইয়েদ আহমেদ মধু, জাকির হোসেন নান্নু, আক্তারুজ্জামান শামীম, খাজা মোহম্মদ ইকবাল, মোমেন সিকদার, নূরুল আমিন কয়েস, সাইফুল ইসলাম সুজন, আমিনুল ইসলাম লিপন প্রমুখ। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
