" />
AmaderBarisal.com Logo

আমতলী প্রেসক্লাবের ইফতার মাহফিল

আমতলী প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১০ June ২০১৮ Sunday ৫:১৫:২৬ PM

আমতলী প্রেসক্লাবের ইফতার মাহফিলবরগুনার আমতলী প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান গতকাল শনিবার (০৯ জুন) সন্ধ্যায় আমতলী প্রেসক্লাব কার্যালয়ের মমতাজ বেগম হল রুমে অনুষ্ঠিত হয়।

আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মতিয়ার রহমান, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন, আমতলী তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান,

আমতলী উপজেলা সহকারী কমিশনার কমলেশ চন্দ্র মজুমদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত মো: নুরুল ইসলাম বাদল, বরগুনা প্রেসক্লাব সম্পাদক আবু জাফর ছালেহ, ইউপি চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম, মো: একেএম নুরুল হক, মো: হারুন অর রশিদ হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সম্পাদক সৈয়দ নূহুউল আলম নবীন, সহ-সভাপতি এম সাঈদ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: ইউনুস। ইফতার অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।