" />
AmaderBarisal.com Logo

পাথরঘাটা কোস্টগার্ডের ৯ সদস্যসহ ১৩ জন নিখোঁজ


আমাদেরবরিশাল.কম

৪ May ২০১২ Friday ৯:০৯:০৮ PM

বরগুনা, ৪ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): ৩ মে বৃহস্পতিবার রাত থেকে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদসহ ১৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ১৩ জনের মধ্যে ৯ জন পাথরঘাটা কোস্টগার্ডের সদস্য রয়েছেন এবং বাকী ৪ জন ট্রলারের চালক ও সোর্স। তাদের সন্ধানে পাথরঘাটা কোস্টগার্ডের তিনটি টিম বের হয়েছেন। তবে ৪ মে শুক্রবার রাত পৌনে নয়টা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ছাড়াও মারফত পিউ, লে. কর্পোরাল সজিব, কর্পোরাল শাহিন, মিজান, মামুন ও মোস্তাকিনের নাম জানা গেছে।

পাথরঘাটা কোস্টগার্ডের লে. কর্পোরাল আকরাম হীরা আমাদের বরিশাল ডটকমকে জানান, ৩ মে বৃহস্পতিবার রাত সোয়া সাতটায় পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদের নেতৃত্বে কোস্টগার্ডের ৭ সদস্য ট্রলার চালক ইসমাইল হোসেনসহ ১১ জনকে নিয়ে বঙ্গোপসাগরে নিয়মিত টহলে বের হন। পথে নিদ্রা সকিনা থেকে আরো দুই কোস্টগার্ড সদস্যকে তারা ট্রলারে নিয়ে বঙ্গোপসাগরে রওনা হন।

তিনি আরো জানান, ৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড সদস্যদের সাথে মুঠোফোনে কথা হয়েছে। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছেনা। তবে তারা এখনো নিশ্চিত হতে পারেননি কিভাবে তারা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দুদফা কাল বৈশাখী ঝড় হয়েছে। এছাড়া সাগরও উত্তাল রয়েছে।

লে. কর্পোরাল আকরাম হীরা জানান, পাথরঘাটা কোস্টগার্ডের কর্পোরাল রানা নেতৃত্বে একটি টিম, কুয়াকাটা থেকে একটি টিম ও শরনখোলা থেকে কোস্টগার্ডের তিনটি টিম তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন সেলিম তাদের নিখোঁজের কথা স্বীকার করে জানান, আমরা তাদের সন্ধান পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।