![]() ঈদে মুক্তি পাচ্ছে শাকিব-বুবলীর ‘সুপার হিরো’বিনোদন ডেস্ক ১৪ June ২০১৮ Thursday ৪:৪৩:৪৫ PM
বৃহস্পতিবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর ছবিটির প্রযোজনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায় ‘সুপার হিরো’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ছবিটি দেখে বোর্ডের সদস্যরা খুব প্রশংসা করেছেন। এদিকে, সব হল বুকিং হয়ে গেলেও এবারের ঈদেই ‘সুপার হিরো’ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক তাপসী ফারুক। এক্ষেত্রে সুপার হিরো’কে জায়গা দেওয়ার জন্য এগিয়ে এসেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ঈদে জাজের ব্যানারে মুক্তি পেতে যাওয়া পোড়ামন-২ সিনেমার পাওয়া হলগুলো মধ্য থেকে ২৫টি হল ‘সুপার হিরো’ সিনেমার জন্য ছেড়ে দেওয়া হবে। -বাংলাদেশ প্রতিদিন
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

অবশেষে আসন্ন ঈদুল ফিতরে শাকিব খান ও বুবলী অভিনীত বহুল আলোচিত ছবি ‘সুপার হিরো’।