" />
AmaderBarisal.com Logo

মাদ্রাসা বোর্ডে দ্বিতীয়ঃ ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা


আমাদেরবরিশাল.কম

৭ May ২০১২ Monday ৫:৫৮:২৭ PM

এনএস কামিল মাদ্রাসা

দাখিল পরীক্ষায় সাফল্যে উল্লসিত ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ঝালকাঠি, ৭ মে (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): এবারও ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা (হযরত কায়েদ কেবলার প্রতিষ্ঠিত) দাখিল পরীক্ষায় ২২০টি জিপিএ ৫ পেয়ে মাদ্রাসা বোর্ডে ২য় স্থান অর্জন করেছে। বোর্ড সূত্র জানিয়েছে জিপিএ ৫ প্রাপ্তিতে এ প্রতিষ্ঠান বাংলাদেশের শীর্ষ স্থানে রয়েছে। এখান থেকে মোট ৪২১ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে সাধারন বিভাগে ৯৪ এবং বিজ্ঞান বিভাগে ১২৬ জন জিপিএ ৫ পেয়েছে। বাকিরা সবাই জিপিএ ৪ পেয়ে উত্তীর্ন হয়েছে। পাশের হার ৯৯.৫২%।

এ প্রসঙ্গে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী বলেন দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিষ্টারপদ্ধতিতে পরীক্ষা গ্রহন, দূর্বল ছাত্রদের স্পেশাল কোচিং অভিভাবক সম্মেলনসহ অত্যাধূনিক ব্যবস্থাপনার কারনে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই শীর্ষে অবস্থান করে আসছে। আমি ১৯৯৪ সন থেকে দায়িত্ব গ্রহনের পর থেকে এ ব্যাপারে প্রশাসন, গর্ভনিংবডি, শিক্ষক ও অভিভাবক মন্ডলীর সার্বিক সহযোগীতায় এ প্রতিষ্ঠানকে মাদ্রাসা শিক্ষাজগতের মাইলফলকে পরিনত করতে পেরেছি।


(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।