" />
AmaderBarisal.com Logo

আগুনে পানি ঢেলে দিল সালমানের ‘রেস ৩’

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৭ June ২০১৮ Sunday ৬:০০:৩৭ PM

ঈদে আসছে সালমানের ‘রেস ৩’সব জল্পনার আগুনে পানি ঢেলে দিল ‘রেস ৩’-এর দ্বিতীয় দিনের কালেকশন। বিস্ময়কর, বিস্ফোরকও বটে।

ছবিটির রিভিউয়ে বার বারই হতাশাজনক, বাজে, খুব বাজে, আরো বাজে টাইপের কথা শুনতে হয়েছে। তবে, সব রিভিউ এবং রিভিউকারীদের ধারণার মূলে সজোরে আঘাত করে দ্বিতীয় দিনে তুলকালাম কাণ্ড করে বসল ‘রেস ৩’।

প্রথম দিনে খুব ভালো ব্যবসা করতে পারেনি ‘রেস ৩’।

এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগের দিন হওয়ায় মানুষ ব্যস্ত ছিল উৎসবপূর্ব কেনাকাটা ও অন্যান্য কাজে। তাই থিয়েটারমুখী হয়নি অনেকেই। তবে অডিয়েন্স ঝাঁপিয়ে পড়ে ঈদের দিন শনিবার। এবং সব ‘না’র মুখে ঝামা ঘসে দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ৩৭.১৪ কোটি রুপি। প্রথম দিনের ২৯.১৭ কোটিসহ দুই দিনের মোট আয় দাঁড়ায় ৬৭.৩১ কোটিতে।

বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, দুই দিনেই যা আয় হয়েছে তাতে তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের আশা করছেন সবাই।

একটা কথা না-বললেই না- সবাই ভুলে যান, ছবিটিতে আর কিছু না-থাকলেও আছেন ব্লকবাস্টার স্পেশালিস্ট সালমান খান। যাঁর নামেই অনেক কিছু বদলে যায়। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।