![]() প্রতিবন্ধী শিলা অন্তঃসত্ত্বাঃ মাতৃত্বের স্বীকৃতি পেতে মামলা, বিপাকে পরিবার
৭ May ২০১২ Monday ৭:৫৪:২৫ PM
![]() ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিলা বেগম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) পটুয়াখালী, ৭ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): শিশু বয়স থেকেই বুদ্ধি প্রতিবন্ধী শিলা বেগম(২৫) জোড়পুর্বক ধর্ষনের পর ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ব্যাপারে শিলার বাবা দরিদ্র কৃষক মো. নুরুল হক হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগ এবং গত ১৮ই মার্চ আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত শাহ আলম এলাকায় ঘোরাফেরা করলেও অজ্ঞাত কারনে গ্রেপ্তার করছেনা পুলিশ এমন অভিযোগ শিলার পরিবারের। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের সুলতানাবাদ এলাকার তারাবুনিয়া গ্রামের ঘটনা এটি। একাধিকবার সালিশ বৈঠকের পর মিমাংসায় পৌছতে না পেরে টাকার বিনিময়ে ধর্ষক মামলা প্রত্যাহারসহ পুরো ঘটনা ধামাচাপা দেয়ার জন্য উল্টো শিলার পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়ায় দরিদ্র কৃষক পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। মামলা সুত্র ও শিলার স্বজন ও এলাকাবাসী জানায়, ২০১১ সালের ১২ অক্টোবর প্রকাশ্য দিবালোকে মোবাইলে চার্জ দেয়ার নামে ঘরে ঢুকে শিলাকে জোড়পূর্বক ধর্ষন করে এলাকার প্রভাবশালী ২ সন্তানের জনক শাহ আলম বেপারী। এ সময় শিলার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে শাহ আলম দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা প্রকাশ পেলে শিলাকে ডাক্তারি পরীক্ষা করানোর পর সে ৬ সপ্তাহের অন্তঃসত্বা ধরা পরে। এলাকায় এ ঘটনা নিয়ে শুরু হয় তোলপাড়। শিলার বাবা কৃষক মো. নুরুল হক হাওলাদার ও এলাকার একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে এলাকার গন্যমান্য ব্যক্তিরা একাধিক শালিস বৈঠক করেও কোন সুরাহা করতে পারেনি। ত্রিশ হাজার টাকার বিনিময়ে ধর্ষক শাহ আলম মামলা প্রত্যাহারসহ পুরো ঘটনা ধামাচাপা দেয়ার জন্য উল্টো শিলার পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চেয়ারম্যানের নির্লিপ্তার কারণেই শাহ আলম প্রশাসনের ধরা ছোয়ার বাইরে রয়েছে ধর্ষক বলেও দাবী তাদের। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এস আই মো. ইদ্রিস আলী হাওলাদার বলেন, গত ১৮ই মার্চ আদালতে মামলা দায়েরের পর মির্জাগঞ্জ থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে ২ সন্তানের জনক শাহ আলম বেপারীকে অভিযুক্ত করে ২ এপ্রিল আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেপ্তারী পরোয়ানা হাতে পেলে আসামীকে গ্রেপ্তার করা হবে। অপরদিকে এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এবং তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার কিচলু বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে এ বিষয়ে কোন অভিযোগ দাখিল করা হয়নি। তাই আমার কিছুই করার নেই। প্রতিবন্ধী শিলার পরিবারের সদস্যসহ এলাকাবাসী এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে সুষ্টু বিচারের দাবী জানিয়েছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

