![]() অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের ক্লাশ বর্জন
৭ May ২০১২ Monday ১০:০৯:১৭ AM
আগৈলঝাড়া, ৭ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় একটি স্কুলে অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাশ বর্জন করেছে। ৭ মে সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলার পয়সারহার মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেক শিকদার, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা ওই স্কুলের সমাজ বিজ্ঞান শাখায় অযোগ্য হওয়া সত্বেও রাজাপুর গ্রামের বনানী অধিকারীকে নিয়োগ দেয়। ওই শিক্ষিকা নিয়োগপত্র পেয়ে ৭ মে সোমবার সকালে স্কুলে যোগদান করতে এলে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পরে। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে ওই শিক্ষিকার যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। পরে অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাশ বর্জন করে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এর আগে বনানী অধিকারী কোটালীপাড়ার রাজাপুর, নারায়নখানা, শুয়াগ্রাম, বান্ধাবাড়ি, ঠাকুরবাড়িসহ বিভিন্ন স্কুলে পরীক্ষা দিলেও ওই সকল পরীক্ষায় সর্বোচ্চ ১০ এর বেশী মার্ক পায়নি। এব্যাপারে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথে তিনি ব্যাস্ত বলে লাইন কেটে দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেক শিকদারের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা যায়নি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিক্ষোভ বা ক্লাশ বর্জন সম্পর্কে তার জানা নেই। তবে তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন বলে জানান। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
