![]() কাঁঠালিয়ায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন বিষয়ক সভা
৮ May ২০১২ Tuesday ৪:৩২:১২ PM
কাঁঠালিয়া, ৮ মে (শংকর মন্ডল/আমাদের বরিশাল ডটকম): কাঁঠালিয়ায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে মঙ্গলবার সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে খৃষ্টান এইড এর সহযোগীতায় নাগরিক উদ্যোগ কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে। শিক্ষক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পেশাজীবি নারী-পুরুষ অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীরা স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে জনগনের কার্যকর অংশগ্রহন নিশ্চিত করার জোর তাগিদ দেন। সভায় বক্তব্য রাখেন- খৃষ্টান এইড এর প্রোগ্রাম অফিসার শাহীন বিন সিরাজ, প্রকল্প সহকারী মজিবুর রহমান, জেলা সমন্বয়কারী মোঃ রেজবী-উল-কবীর, উপজেলা সমন্বয়কারী জয়াশিস সাহা,নাহিদ সিকদার। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক সেলিনা বেগম পাপড়ী। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
