" />
AmaderBarisal.com Logo

ভোলার দৌলতখানে নির্মান শ্রমিকের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৮ May ২০১২ Tuesday ১০:২৪:৫৯ PM

ভোলা, ৮ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলায় একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ কাজল (৪৫) নামের এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৮ মে মঙ্গলবার বিকাল ৫টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দপুর গ্রামের একটি পরিত্যাক্ত দোতলা ভবন অপসারনের কাজ করছিলেন কাজল নামের ওই শ্রমিক। কাজ করা অবস্থায় হঠাৎ পা ফসকে ২য় তলা থেকে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।