" />
AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় গাছ চাঁপায় ১ জনের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১০ May ২০১২ Thursday ৫:৩৮:১৬ PM

আগৈলঝাড়া, ১০ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছ চাঁপায় মতিন মল্লিক(২৭) নামে ১ কাঠুরের মৃত্যু হয়েছে। ১০ মে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিন মল্লিক উপজেলার বাকাল গ্রামের ছত্তার মল্লিকের ছেলে।

জানা গেছে, ১০ মে বৃহস্পতিবার সকালে কাঠুরে মতিন মল্লিক গাছ কাটতে উপজেলার রাজিহার গ্রামে আসে। গাছ কেটে ৪ শ্রমিক কাধে নিয়ে নির্দিষ্ঠ স্থানে নেয়ার সময় ৩ শ্রমিক কাধ থেকে গাছ ফেলে দিলেও মতিন ফেলতে না পাড়ায় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত মতিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেয়ার জন্য পরামর্শ দেয়। এরপর শেবাচিম হাসপাতালে নেয়ার পথে কাঠুরে মতিন মল্লিক মারা যায়।  তার অকাল মৃতুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


(আমাদের বরিশাল ডটকম/আগৈলঝাড়া/সার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।