![]() লালমোহনে বাসের ধাক্কায় টেম্পু মালিক নিহত, আহত ২
১২ May ২০১২ Saturday ৫:২৭:০৭ PM
লালমোহন, ১২ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় টেম্পু আরহী মনির (২৮) নামের এক যুবক নিহত ও অপর ২ যুবক আহত হয়েছে। নিহত মনির টেম্পুটির মালিক ছিলেন বলেল জানা গেছে। সে বাড়ি লালমোহন বদপুর ইউনিয়নে। ১২ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী সংলগ্ন ওসিমদ্দিন হাওলাদার বাড়ির দরজায় এঘটনা ঘটে। এঘটনায় আহত টেম্পু চালক রিয়াজ (২০) ও হেল্পার ইউসুফ (২৫)কে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভোলা বাস মালিক সমিতির ৫ নম্বর ডাইরেক্ট বাস সকাল সাড়ে ৯টায় চরফ্যাশন থেকে ছেড়ে আসে ভোলার উদ্দেশ্যে। লালমোহন ডাওরী বাজার সংলগ্ন এলাকায় আসলে সামনে থাকা টেম্পুটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে টেম্পু উল্টে মালিক মনির নিহত এবং চালক ও হেল্পার আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করতে চাইলে এলাকার শতাধিক লোকজন থানার সামনে এসে লাশ নিতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ কঠোর অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
