![]() অপহৃত কিশোরী সুরমা ৬ দিনেও উদ্ধার হয়নি
১৪ May ২০১২ Monday ২:৫৮:২১ PM
![]() অপহৃত কিশোরী সুরমা বরগুনা, ১৪ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পাশের একদিন পরেই বরগুনার আমতলী উপজেলার কিশোরী সুরমা (১৫) অপহরণের শিকার হয়েছে। গত ৬ দিনেও তার কোন সন্ধান মিলেনি। এজন্য তার কলেজে ভর্তি হওয়াও অনিশ্চিত হয়ে পরেছে। কোন উপায় না পেয়ে ১৩ মে রোববার সুরমার বাবা জালাল সিকদার বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, সুরমা এ বছর বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। গত ৭ মে সোমবার এসএসসি পাশের খবর শুনে পরিবারে আনন্দ বিরাজ করলেও ঠিক এরপরের দিনই অপহরণের শিকার হয় সুরমা । গত ৮ মে মঙ্গলবার সন্ধ্যার পরে বাড়ির উঠান থেকে স্থানীয় বখাটে আলামিনের নেতৃত্বে সুরমাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তিনটি মটর সাইকেলে এসে সুরমাকে অপহরণ করে নিয়ে যায়। এর আগেও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে সুরমাকে আরো একবার অপহরণ হয়েছিল। তবে অপহরণের এক ঘন্টা পরেই তাকে উদ্ধার করা হয়েছিল। সুরমার বাবা জালাল সিকদার জানান, মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আলামিন, ইসমাইল, ফারুক ও দুলু বেগমকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

