" />
AmaderBarisal.com Logo

দশমিনায় প্রতিপক্ষকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০১২ Monday ৩:১০:০২ PM

দশমিনা, ১৪ মে (কামরুল সোহাগ/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দশমিনা উপজেলার খারিজা-বেতাগী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ১৩ মে রোববার রাতে হামলার শিকার সোহরাব মেলকার বাদী হয়ে দশমিনা থানায় প্রতিদ্বন্দী প্রার্থী হারুন-অর-রশিদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী সোহরাব মেলকার এর  বিজয় নিশ্চিত জেনে তাকে হত্যার পরিকল্পনা নেয় অপর প্রতিদ্বন্দী প্রার্থী হারুন-অর-রশিদের প্যানেল। পরিকল্পনানুযায়ী ১৩ মে রবিবার রাত অনুমান সোয়া ২টায়  খারিজা-বেতাগী বাজারে লামিয়া মেডিকেল হল নামক সোহরাব মেলকারের ঔষধের দোকানে প্রতিদ্বন্দী হারুন-অর-রশিদের প্যানেলের লোকজন আগুন ধরিয়ে দেয়। এ সময় ঐ দোকানে সোহরাব মেলকার ঘুমিয়ে ছিল। আগুনের তাপে সোহরাব মেলাকার বাহিরে নেমে আসলে প্রতিদ্বন্দী প্রার্থী হারুন-অর-রশিদসহ ৭/৮জন লোক দক্ষিণের দিকে পালিয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অগ্নিকান্ডে ঔষধের দোকানের প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ১০ মে বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন প্রতিদ্বন্দী প্রার্থী হারুন-অর-রশিদের ছোট ভাই নাসির মৃধা পটুয়াখালীর দশমিনা সহকারী জজ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সেদিনই অস্থায়ী নিশেধাজ্ঞা জারি করেন। ম্যানেজিং কমিটির নির্বাচন বিকাল ৩টা ১৭ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১৮০ ভোটের মধ্যে ১১৭ ভোট কাষ্ট হয়। এসময় বাদী ঐ নিষেধাজ্ঞার কাগজ নিয়ে এলে কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করে দেন।


(আমাদের বরিশাল ডটকম/দশমিনা/কাসো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।