![]() পটুয়াখালী ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার
১৪ May ২০১২ Monday ৬:২২:০৮ PM
বহিস্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের প্রাথমিক সদস্য মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ কাওসার আহমেদ সুমন, মোঃ রিয়াজ শরীফ (ব্যাপারী) এবং আতিকুর রহমান পারভেজ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সংগঠন বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কাজে জড়িত, সংগঠনের নেতা-কর্মীদের সাথে অসদাচরন এবং আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দের সামনে জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীদের লাঞ্ছিত করার অপরাধে গঠনতন্ত্র মোতাবেক এদেরকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতদের বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উপরোক্তদের সাথে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা/সকল উপজেলা/সকল পৌর/সকল কলেজ শাখা ও সাধারন সদস্যসহ নেতা-কর্মীদের কোন যোগাযোগ, সহায়তা, দলীয় কার্যক্রমসহ সকল প্রকার কার্যক্রম ও কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ সিদ্বান্তের বিরুদ্ধে যে কোন কার্যক্রম গঠনতন্ত্র লঙ্ঘন বিধায় ভিন্নমত পোষনকারীদের বিরুদ্ধেও গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পটুয়াখালী, ১৪ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): দলীয় শৃংঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে। ১৪ মে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রেজা এবং সাধারন সম্পাদক শাহানুর রহমান সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।