![]() ভোলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
১৪ May ২০১২ Monday ৭:৫২:২৪ PM
![]() ভোলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলা, ১৪ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলা শহরের সুনামধন্য বিদ্যাপিঠ এ রব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে সোমবার সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু। এ সময় উপস্তিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠু, হাবিবুল্লাহ চৌধুরী, খালেদা খানম প্রমুখ। পরে প্রধান অতিথি স্কুলের জিপিএ ৫ প্রাপ্ত কীতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

