![]() বরিশাল পলিটেকনিকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষঃ আহত ১, আটক ১৪
১৪ May ২০১২ Monday ৯:৩২:০৮ PM
![]() বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট - ফাইল ফটো বরিশাল ডেস্ক :: আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলের জের ধরে ১৪ মে সোমবার বিকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পলিটেকনিকের ইলেক্ট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র মাসুম গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি আঃ রাজ্জাক বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হওয়ার পর থেকে ছাত্রলীগ কর্মী বাপ্পি ও রেজা ক্যাম্পাসের ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিল। বাপ্পী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের ছত্রছায়ায় এবং রেজা মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের ছত্রছায়ায় রাজনীতি করছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের এ দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারের জের ধরে ১৪ মে সোমবার বিকালে রেজার নেতৃত্বে মাছুম বিল্লাহ, সাদ্দাম, সৈকত, সাইফুলসহ ১৫/২০ জন ক্যাডার ক্যাম্পাসে প্রবেশ করে বাপ্পীর সাথে দলীয় কর্মসূচীতে যোগ দিতে আসা ছাত্রলীগ কর্মী অজির মল্লিক ও মাছুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। বাপ্পী গ্রুপ এসময় প্রতিরোধের চেষ্টা করলে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ক্যাম্পাসে পৌছে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। সংঘর্ষে গুরুত্বর আহত পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র মাসুমকে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতরা হল- নাঈম খান শওকত, নাঈম হোসেন, সাইদুল ইসলাম, ছোট রেজা, জিহাদুল ইসলাম, সাদ্দাম হোসেন, মোঃ মামুন, মাহমুদ হাসান, রিয়াজুল ইসলাম, মোঃ খালিদ হাসান, মশিউর রহমান, মাহমুদুল হাসান, সোহেল খান এবং সৈকত। কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশালের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনা সম্পর্কে জিঞ্জাসাবাদের জন্য ১৪ ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

