" />
AmaderBarisal.com Logo

বাউফল পৌর নির্বাচনঃ মেয়র প্রার্থী জুয়েলের পক্ষে প্রচারনায় অন্যান্য মেয়র ও আ’লীগ নেতারা


আমাদেরবরিশাল.কম

১৫ May ২০১২ Tuesday ১১:২৬:৩৬ AM

বাউফল, ১৫ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): বিভিন্ন এলাকার পৌরসভার মেয়র, আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা মো. জিয়াউল হক জুয়েলের পক্ষে প্রচারনায় অংশ নেওয়ায় পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচন বেশ জমে উঠেছে। পক্ষান্তরে এতে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া পান্নু বেকায়দায় পড়ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামীলীগ নেতারা জানান।

১৪ মে সোমবার জিয়াউল হক জুয়েলের তালা মার্কার পক্ষে ৫নং ওয়ার্ডের গৌরাঙ্গ সাহা ও ৪নং ওয়ার্ডের প্রানকৃষ্ণ দেবনাথের বাড়িতে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র ডা: মো. শফিকুল ইসলাম, বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি মো. আহসান হাবিব খান।

এর আগে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র সাইদুর রহমান খান মুক্তি, মুলাদি পৌরসভার মেয়র মো. শফিকুজ্জান রুবেল, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট উজ্জল বোস প্রমুখ।


(আমাদের বরিশাল ডটকম/বাউফল/কৃক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।