" />
AmaderBarisal.com Logo

৩০ বছর পর ভোলার শিল্পকলা একাডেমীতে নতুন নেতৃত্ব


আমাদেরবরিশাল.কম

১৬ May ২০১২ Wednesday ১:৫৫:৪৭ PM

ভোলা, ১৬ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম):  ভোলার শিল্পকলা একাডেমীর নির্বাচনে সংস্কৃতি কর্মীদের প্যানেল জয়লাভ করেছে। ১৩ মে রোববার জেলা শিল্পকলা একাডেমী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে করে টানা ৩০ বছর পর একাডেমীটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বলে ধারণা করছে ভোলার সাংস্কৃতিক মহল।

পদাধিকার বলে সভাপতি দায়িত্ব পালন করবেন ভোলা জেলা প্রশাসক খন্দকার মোস্তফিজুর রহমান, নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন ২জন। এরা হলেন সামস্‌-উল আলম মিঠু ও খাদিজা আক্তার স্বপ্না, সাধারন সম্পাদক নির্বাচিত হন নজরুল হক অনু, সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হন ২জন। এরা হলেন উত্তম কুমার ঘোষ ও জিয়া উদ্দিন জিয়া, কোষাধ্যক্ষ নির্বাচিত হন মশিউর রহমান পিংকু, এছাড়াও ৭ নির্বাহী সদস্য সহ সর্বমোট ১৪ জন নির্বাচিত হন। নির্বাচিত কমিটিটি ১৫ সদস্যের হওয়ার কথা থাকলেও জেলায় সাংস্কৃতিক কর্মকর্তা না থাকায় তা ১৪ সদস্যে সীমাবদ্ধ থাকে। এ মধ্যে ১০জন নির্বাচিত ও ৩জন জেলা প্রশাসক মনোনীত। নির্বাচনি ভোট যুদ্ধে দীর্ঘদিন শিল্পকলার দায়িত্বে থাকা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলকে ৩-১০ ভোটের বিশাল ব্যবোধানে পরাজিত করে দৈনিক দক্ষিণপ্রান্ত’র সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু সাধারন সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসক খন্দকার মোস্তফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও এনডিসি ইলিয়াছুর রহমান।

এদিকে শিল্পকলা একাডেমীর নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছে, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক মোঃ শওকাত হোসেন, জেলা বিএনপির সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক মিয়া, জেলা বিজেপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, প্রবীন সাংবাদিক আবু তাহের, জেলা সিপিবি সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, মোল্লা, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা নিরব মোল্লা, দৈনিক বাংলার কণ্ঠ’র সহকারী সম্পাদক মোকাম্মেল হক মিলন, বাপ্তা ইউনিয়ন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপৱব মোল্লা, জেলা যুবদল সভাপতি ও ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, আমাদের বরিশাল ডটকমের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, এটিএন বাংলা প্রতিনিধি আহাত চৌধুরী তুহিন, এনটিভি স্টাফ রিপোর্টার ও দৈনিক মতবাদ ব্যুরো প্রধান আফজাল হোসেন, বাংলাভিশন প্রতিনিধি শাহাদাত শাহিন, চ্যানেল আই প্রতিনিধি হারুনর রশিদ, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু তাহের, কেন্দ্রীয় যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিনসহ ভোলার সাধারন মানুষ ও সাংস্কৃতিক মহল। তারা মনে করছেন গত ৩০ বছরের বিভিন্ন রাজনৈতীক বেড়াজাল ছিড়ে ভোলা শিল্পকলা একাডেমী আগামী দিনের পথ নতুনদের হাত ধরে সঠিক পথে অগ্রসর হবে।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।