" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে নিরুত্তাপ হরতাল পালিত, আটক ৫


আমাদেরবরিশাল.কম

১৭ May ২০১২ Thursday ৯:৪৯:৩২ PM

পটুয়াখালী, ১৭ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে পটুয়াখালীতে। হরতালকে কেন্দ্র করে পটুয়াখালীতে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তবে দিনের শুরুতে কোন নেতা-কর্মীকে মিছিল করতে অথবা কোন পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।

এদিকে হরতালের সমর্থনে ১৬ মে বুধবার রাতে জেলা প্রশাসক এর বাসার পাশের রাস্তায় একটি রিক্সায় আগুন দিয়ে পিকেটিং করে ১৮ দলের নেতা কর্মীরা। এছাড়াও শহরের কাজী পাড়া রোডসহ বিভিন্ন সড়কে পিকেটিং করে প্রায় ১০টি অটোরিক্সা ও ১টি কাভার্ডভ্যান ভাংচুর করা হয় বলে জানা গেছে।

হরতালের কারনে জেলার অভ্যন্তরীন রুটে মৃদু বাস চলাচল করলেও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। হরতাল পূর্বরাতে শহরে বিএনপি নেতা কর্মীদের বাসায় অভিযান চালায় র‌্যাব ও পুলিশ।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।