![]() বরগুনায় চাচা কর্তৃক কিশোরী ধর্ষণ
১৭ May ২০১২ Thursday ১০:৩৪:১২ PM
জানা গেছে, কিশোরীর মা চট্টগামে আত্মীয়র বেড়াতে যাওয়ায় এবং বাবা তাবলীগে যাওয়ায় সে ঘরে একা ছিল। ১৬ মে বুধবার দুপুরে কিশোরীকে তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলাতে চাচা খোকন হাওলাদার (৪৫) তাদের বাড়িতে আসে। মায়ের সাথে কথা বলানোর পর সে কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় প্রতিবেশী শিপু ও বেবী আক্তার এ ঘটনা দেখে ফেলে প্রতিবেশীদের খবর দিলে তারা ধর্ষককে আটকের চেষ্টা করেন। কিন্তু ধর্ষকখোকন হাওলাদার পিছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বরগুনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাকির হোসেন ফকির এ প্রতিবেদককে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমান মিলেছে। এ ব্যাপারে কিশোরীর দাদা বাদী হয়ে খোকনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা, ১৭ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে চাচা কর্তৃক ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। কিশোরীটি ফুলতলা রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।