![]() বানারীপাড়ায় থানা চত্বর থেকে মটরসাইকেল চুরি
১৮ May ২০১২ Friday ৭:১৭:৩৭ AM
বরিশাল ডেস্ক :: বানারীপাড়ায় থানা চত্বর থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল চুরি করে পালিয়েছে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) পরিচয়দানকারী মামুন নামের এক প্রতারক। এ ঘটনায় পুলিশ প্রশাসনের মধ্যে তোলপার শুরু হয়েছে। মটরসাইকেল চালক জাহিদ জানায়, ১৬ মে বুধবার নেছারাবাদ থানার সামনে থেকে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মামুন পরিচয় দিয়ে এক লোক তার সাথে মটরসাইকেল যোগে বানারীপাড়া থানা চত্বরে আসে। সেখানে পৌছার পর উপ-পরিদর্শক (এস,আই) পরিচয়দানকারী মামুন তাকে (মটরসাইকেল চালক জাহিদকে) ১০০ টাকার ১টি নোট দিয়ে তার মোবাইল নাম্বারে ফ্লেক্সিলোড করার জন্য পাঠায়। জাহিদ বন্দর বাজারের ফ্লেক্সির দোকানে টাকা দিয়ে ফিরে এসে থানা চত্বরে তার প্লাটিনা (১০০ সি সি) মটর সাইকেল ও উপ-পরিদর্শক (এস,আই) পরিচয়দানকারী মামুনকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক খোজাখুজি করে। পরে থানায় খোঁজ নিয়ে জানতে পারেন এই নামে থানায় কেউ নেই। এদিকে থানা চত্বর থেকে পুলিশ পরিচয় দিয়ে মটরসাইকেল চুরির ঘটনায়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ১৭ মে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে মটরসাইকেল চালক জাহিদ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
