![]() বাউফল পৌরসভা নির্বাচনঃ কাউন্সিলর প্রার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
১৮ May ২০১২ Friday ১২:৪০:৩৭ PM
![]() আহত কাউন্সিলর প্রার্থী মো. ফরহাদ হোসেন মিয়া (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বাউফল, ১৮ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): ২২ মে অনুষ্ঠেয় পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে পৃথক ঘটনায় ৫নং ওয়ার্ডের মোরগ প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. ফরহাদ হোসেন মিয়া (৩৮) ও ৪নং ওয়ার্ডের আপেল প্রতীকের কাউন্সিলর প্রার্থী সরোয়ার হোসেনের ছোট ভাই লিমন (১২) ও আবু তালেব (৩০) নামের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্নক জখম করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের ওয়াদুদ মিয়া সড়কের যাদব সাহার বাড়ির দক্ষিন পাশে ও একই দিন রাত ৯ টার দিকে শহরের মীরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরহাদ হোসেন মিয়া বলেন, নির্বাচনের প্রচারনা শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে যাদব সাহার বাড়ির দৰিন পাশে এলে প্রতিপক্ষের ৪/৫ জনের একটি দূর্বৃত্ত দল তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসি এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সরোয়ার হোসেন বলেন, তার কর্মীরা প্রচারনা শেষ করে বাড়ি ফিরছেলেন। পথে প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের কাউন্সিলর প্রার্থী হুমায়ন কবির তার ক্যাডার বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় তার ছোট ভাই লিমন ও আবু তালেব নামে এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মাইক ও মেশিন এবং ২টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, এর আগে তাকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য বিভিন্ন হুমকী দেয় হুমায়ন কবির। যে ঘটনায় তার বিরুদ্ধে তিনি বাউফল থানায় ২টি সাধারন ডায়রী করেন। তবে কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির এ ঘটনার সাথে তার ও তার লোকজনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার সত্যতা স্বীকার করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

