" />
AmaderBarisal.com Logo

প্রচার-প্রচারনায় মূখরিত বাউফলঃ নাঃগঞ্জের আইভির মত চমক দেখাতে পারে জুয়েল


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০১২ Friday ১:০০:৪৭ PM

জিয়াউল হক জুয়েল

তালা প্রতীকের প্রার্থী জিয়াউল হক জুয়েল - ফাইল ফটো

কৃষ্ণ কর্মকার, বাউফল :: চলতি মাসের ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচন। নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব নেয়ার পর তাদের অধীনে দেশে এই প্রথম কোন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে সারা দেশের নজর এখন পটুয়াখালীর বাউফলের দিকে। প্রতীক বরাদ্ধের পর এখন প্রচার-প্রচারনায় মূখরিত বাউফল পৌর এলাকা। এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন করে এবং সতন্ত্র প্রার্থী হিসেবে একজন মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। ২০০৬ সালের ২৪ আগষ্ট বাউফল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী জয়ী হয়েছিল।

এবারের নির্বাচনে মেয়র পদে মাঠে চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ নেতা (তালা) প্রতীকের জিয়াউল হক জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক (দোয়াত-কলম) প্রতীকের গোলাম কিবরিয়া পান্নু, বিএনপির সমর্থন নিয়ে (দেয়াল ঘড়ি) প্রতীকের বর্তমান মেয়র কাজী ফরিদুজ্জান টিপু । এছাড়া (কাপ-প্রিচ) প্রতীকের নিজাম উদ্দিন খান ও (আনারস) প্রতীকের সফিকুর রহমান শিমুলের কর্মী-সমর্থকদের দাবী তারা দু’জনও বিএনপির প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে আছেন। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। জুয়েল ও পান্নুর মধ্যে নিবার্চনে লড়াইয়ের কথাও স্পষ্ট হয়ে উঠেছে ভোটারদের মধ্যে। তবে তর্বন প্রার্থী হিসেবে জুয়েল ভোটারদের সু-নজরে রয়েছেন।

বাঊফল পৌর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নুকে মেয়র পদে সমর্থন দেয়া হয়। এদিকে সাবেক ছাত্রলীগ নেতা এবং কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু শিশু-কিশোর সংগঠনের উপদেষ্টা জিয়াউল হক জুয়েল মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে মাঠে নামেন। তাকে সমর্থন দিচ্ছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতারা। নির্বাচনী মাঠে জিয়াউল হক জুয়েলের সরব উপস্থিতিতে আওয়ামী লীগের ভোটার ও সমর্থকদের ভোটির একটি বড় অংশ জুয়েলের পক্ষে যাবে। এছাড়া এলাকায় আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং সমাজসেবক হিসেবে আগে থেকেই একটি ভাল ইমেজ রয়েছে জুয়েলের। এদিকটিও নির্বাচনে ভোট প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে স্থানীয় সচেতন সহল।

বাউফলের রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞ মহল মনে করেন, বাউফল পৌরসভার নির্বাচনও দলীয় বিবেচনায় হচ্ছে এটা সত্যি তবে নাঃগঞ্জের আইভি রহমানের মত চমক দেখাতে পারে বাউফলের জুয়েল। কারণ ভোটাররা প্রার্থীদের শিক্ষা, যোগ্যতা ও সামাজিকভাবে গ্রহনযোগ্যতা বিবেচনায় এনে ভোট দেবেন। অন্যান্য প্রার্থীদের তুলনায় জিয়াউর রহমান জুয়েল শিক্ষা-দীক্ষা এবং বাউফলে সামাজিক অবস্থান ও গ্রহনযোগ্যতায় এগিয়ে রয়েছেন। অভিজ্ঞ মহল মনে করছেন, ভোটাররা এবার শুধু দলীয় বিবেচনায় ভোট না দিয়ে এগুলোও বিবেচনায় আনবেন, আর তাহলে নাঃগঞ্জের আইভি রহমানের মতন চমক দেখাতে পারেন তালা প্রতীকের জিয়াউর রহমান জুয়েল।

উল্লেখ্য, ২০০১ সালের ১০ জুলাই ৩.১৭৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বাউফল পৌরসভা গঠিত হয়েছিল। বর্তমানে পৌরসভার লোক সংখ্যা ১৯ হাজার ৬শত এবং ভোটার হচ্ছে ৭ হাজার ৪৯৮ জন।  পৌরসভা গঠিত হওয়ার পর বিএনপি ও আওয়ামী লীগ থেকে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগ করে ২০০৭ সালের ২৪ জানুয়ারী পর্যন্ত পৌরসভা চালানো হয়েছিল।


(আমাদের বরিশাল ডটকম/বাউফল/কৃক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।