![]() ভোলায় সড়ক দূর্ঘটনায় ৩ ছাত্রের মৃত্যু
১৮ May ২০১২ Friday ১:১৭:০১ PM
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মে বুধবার বিকেলে এওয়াজপুর গ্রামের প্রবাসী সেলিম মিয়ার পুত্র জুয়েল, কৃষক মোঃ আলীর পুত্র কামরুল ও খালেক মিয়ার পুত্র মাহাবুব আলম এবং রসূলপুর গ্রামের কৃষক শাহাবুদ্দিনের পুত্র শাহীন মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়। চার বন্ধু একই মোটর সাইকেলে আরোহী হয়ে শশীভূষণ যাচ্ছিল। এ সময় হাওলাদার বাড়ির মোড়ে তারা নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল নিয়ে কালভার্টের রেলিংয়ে আছড়ে পড়ে গুরুত্বর আহত হয়। আহতদের পথচারীরা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত জুয়েল, কামরুল এবং শাহীনকে তাৎক্ষণিক বরিশাল শেবাচিমে পাঠানো হয়। কিন্তু ১৬ মে বুধবার বিকেল ৫ টায় বরিশালের পথে ভেদুরিয়ায় জুয়েল, শেবাচিমে নেয়ার পর সন্ধ্যা ৭টায় শাহীন এবং ১৭ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় কামরুল ইসলাম মারা যায়। ১৭ মে বৃহস্পতিবার সকাল ১০টায় এওয়াজপুর গ্রামের বাড়িতে জুয়েলের লাশ দাফন করা হয়েছে। আকষ্মিক দূর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় এওয়াজপুর ও রসূলপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। তবে আহত অপর ছাত্র মাহাবুব বর্তমানে সুস্থ্য আছে। এব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আমাদের বরিশাল ডটকমকে জানান, দূর্ঘটনার দিন এক ছাত্র মারা যায়। এঘটনায় আহত অপর দুই ছাত্রকে বরিশাল মেডিকেলে নেয়া হয়েছে। এরপরে তারা মারা গিয়েছে কিনা এমন কোন খবর তারা জানেন না। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলা, ১৭ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাসন-শশীভূষণ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত তিন ছাত্রের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চরফ্যাসন হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে ১৬ মে বুধবার সন্ধ্যায় শাহীন এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে বৃহষ্পতিবার সকালে জুয়েল ও কামরুল মারা যায়। নিহত সকলে এওয়াজপুর ওযুফিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।