" />
AmaderBarisal.com Logo

১ সেপ্টেম্বর থেকে বরিশালের আকাশে নভোএয়ারের উড়োজাহাজ

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১২ August ২০১৮ Sunday ৬:০০:২৯ PM

১ সেপ্টেম্বর থেকে বরিশাল-ঢাকা আকাশ পথে নভোএয়ারের উড়োজাহাজবরিশাল-ঢাকা আকাশ পথে আবারো ১ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

আজ রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার তাদের ফ্লাইট চলবে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকার পথে রওনা হবে।

বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২ হাজার ৭০০ টাকা নির্ধারণ করেছে নভোএয়ার।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।