" />
AmaderBarisal.com Logo

দেশের খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ার আর নেই

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৪ August ২০১৮ Tuesday ১২:০৬:২৪ AM

পিআইবি’র চেয়ারম্যান হলেন সম্পাদক গোলাম সারওয়ারদেশের খ্যাতিমান সাংবাদিক দৈনিক ‘সমকাল’-এর সম্পাদক গোলাম সারওয়ার (৭৫) আর নেই।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‘সমকাল’-এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি গোলাম সারওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন গোলাম সারওয়ার। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

উন্নত চিকিৎসার জন্য ৩ আগস্ট মধ্যরাতে গোলাম সারওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল।

নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গতকাল রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। সোমবার তিনি মারা যান।

এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।