" />
AmaderBarisal.com Logo

বামনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক


আমাদেরবরিশাল.কম

১০ January ২০১৯ Thursday ৪:৩৯:১১ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্র

বামনা প্রতিনিধি ::: বামনায় ২০ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

বুধবার (৯ জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে বরগুনার বেতাগী উপজেলার বদনিখালি খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বামনা উপজেলার কাটাখালি এলাকার মো. শাহজাহান জোমাদ্দারের ছেলে ও বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাফান জোমাদ্দার আকাশ এবং একই উপজেলার কলাগাছিয়া এলাকার মৃত আবদুল কাদের সিকদারের ছেলে মো. তোফায়েল হোসেন তপু।

এ বিষয়ে বরগুনার ডিবি পুলিশের ওসি মো. হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ ও তপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বলেন, বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশকে ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখবো। ঘটনা যদি সত্যি হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।