![]() পাঁচ বছরের অপেক্ষা শেষে আমি যা পেয়েছি, সেটা এক কথায় অসাধারণঃ শুভ
১০ June ২০১২ Sunday ১২:৪৩:৩৪ PM
শুভ বলেন, ‘প্রথমেই এমন একটি ধাক্কা খাবো ভাবিনি। কারণ এখনও আমার জীবনে এর চেয়ে বড় ধাক্কা আসেনি। বরং আমি যখন যেখানে যা চেয়েছি কমবেশি পেয়েছি। খালি হাতে ফিরিনি।’
এদিকে ‘ছায়া-ছবি’ চলচিত্রের শুটিং, ফুটেজ এবং গানের চিত্র দেখে মুগ্ধ হয়ে এরই মধ্যে সোহানুর রহমান সোহান এবং এফআই মানিক তাদের ‘জ্বালা বড় জ্বালা’ এবং ‘এতো কষ্ট কেন ভালবেসে’ নামে দু’টি চলচ্চিত্রের জন্য শুভ’র সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন। এ ব্যাপারে শুভ বললেন, ‘কথায় আছে না- আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চলচ্চিত্রের জন্য পাঁচ বছরের অপেক্ষা শেষে আমি যা পেয়েছি, সেটা এক কথায় অসাধারণ। যেমনটা আমি ভাবিনি। ‘ছায়া-ছবি’র নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং নায়িকা পূর্ণিমা আমার মৃতপ্রায় রুপালি পর্দার স্বপ্নটাকে এক ঝলকে রঙিন করে দিয়েছেন। মনে হয়েছে, এই ছবিটার জন্যই এতোদিন আমাকে ধৈর্য ধরতে হয়েছে।’ নতুন দুটি চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘আপনারা জানেন শুরু থেকেই আমার লক্ষ্য চলচ্চিত্র। সে লক্ষেই আমি অপেক্ষা করেছি দীর্ঘ সময়। তাই বলে যে ছবি আসবে তাতেই রাজি হয়ে যাবো, এমন কোন ইচ্ছে আমার নেই। ভাল গল্প আর ভাল নির্মাতা হলেই আমি কাজ করবো বলে ঠিক করেছি। সেই সূত্র ধরে সোহানুর রহমান সোহান ভাই এবং এফআই মানিক ভাই আমাদের চলচ্চিত্রের অন্যতম শীর্ষ দুই নির্মাতা। দুটি ছবির গল্পটাও বেশ ভিন্ন, যে গল্প আমার সঙ্গে বেশ মানানসই। সব মিলিয়ে আমিতো নিজেকে নিয়ে এখন বেশ আশাবাদী। তবে সব কিছুর আগে আমি অপেক্ষায় আছি আসছে কোরবানির ঈদের জন্য। কারণ ‘ছায়া-ছবি’টা মুক্তি পাবে তখন।’ এদিকে ‘ছায়া-ছবি’র শুটিংয়ের আগে শুভকে প্রায়ই বিশেষ নাটকে অভিনয় এবং বিজ্ঞাপনের মডেল হতে দেখা গেলেও এখন সেসব পুরোদমে বন্ধ রেখেছেন। এ ব্যাপারে শুভ বলেন, ‘বরাবরই আমি চলচ্চিত্রের কথা মাথায় রেখে নাটক-মডেলিং করেছি। ফলে খুব বেশি কাজ করা হয়নি। আর এখন তো একেবারেই বন্ধ। কিছু পেতে হলে কিছুতো ছাড় দিতেই হয়।’ সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিনোদন ডেস্ক :: কথা ছিল সালাউদ্দিন লাভলু’র ‘ওয়ারিশ’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা ফেলবেন আরেফিন শুভ। তা-ও বছর পাঁচেক আগের কথা। তখন আরজে হিসেবে আকাশছোয়া জনপ্রিয়তা তার। ‘ওয়ারিশ’-এ অভিনয়ের প্রস্তুতির জন্য সব ছেড়ে শুভ নেমে পড়েন মডেলিংয়ে, কাজ শুরু করেন টিভি নাটকেও। আরজে পেশার বাইরে এসে নিজের অভিনয় প্রতিভা আর ড্যাশিং হিরোর ইমেজটাকে তুলে ধরেন সবার সামনে। এর মধ্যে ‘ওয়ারিশ’ কেন্দ্রিক স্বপ্নে ক্রমাগত ধুলো জমতে থাকে। মাস ছয়েক আগে শুভ শতভাগ নিশ্চিত হন ‘ওয়ারিশ’ দিয়ে তার রুপালি পর্দার স্বপ্ন যাত্রা হচ্ছে না। তবে এখানেই শেষ নয় বরং চলচ্চিত্রে শুভ’র রাজকীয় যাত্রা এখান থেকেই শুরু।
তবে বড় পর্দায় অভিষেকের জন্য পাঁচ বছর অপেক্ষায় থাকার ফলও পেয়েছেন শুভ। তার প্রথম ছবি নির্মাতা মোস্তফা কামাল রাজ’র ‘ছায়া-ছবি’ চলচিত্রের শুটিং এর সম্প্রতি শেষ হয়েছে। এ ছবিতে শুভ’র বিপরীতে অভিনয় করেছেন নায়িকা পূর্ণিমা।