![]() সাংবাদিক রহিম রেজার এলএলবি ডিগ্রি অর্জন
২২ May ২০১৯ Wednesday ৪:১৩:৪০ PM
![]() ঝালকাঠি প্রতিনিধি ::: দৈনিক সমকাল ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রহিম রেজা এলএলবি ডিগ্রি অর্জণ করেছেন। জাতীয় বিশ^বিদ্যালের অধীনে বরিশাল ল কলেজ থেকে অংশ নিয়ে দ্বিতীয় শ্রেণিতে এ ডিগ্রি অর্জণ করেন তিনি। বুধবার এলএলবি চুড়ান্ত পর্বের ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। রহিম রেজা ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও দৈনিক সমকাল, আজকের পরিবর্তন ও এশিয়ান এইজ পত্রিকার রাজাপুর প্রতিনিধি হিসেবে কমর্রত আছেন। এছাড়া তিনি ঝালকাঠি প্রেসক্লাব ও ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য এবং রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ও গৃহিণী মমতাজ বেগমের ছেলে রহিম রেজা ২০০৬ সালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাশ করে বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স (প্রথম শ্রেণি) পাস করে। ২০০৮ সালেই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার মাধ্যেমে রাজাপুরে সাংবাদিকতা পেশা শুরু করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

