![]() রিলিজ হোল বরিশালের গায়ক মলয় দস্তিদার ও মুম্বাই এর অনুরাধা পাডোয়াল এর এ্যালবাম
৯ August ২০১৯ Friday ৯:৩৯:০৯ AM
![]() রিলিজ হলো মুম্বাইয়ের জনপ্রিয় কন্ঠশিল্পী অনুরাধা পাড়োয়াল ও বরিশাল এর কন্ঠশিল্পী মলয় দস্তিদার এর রোমানটিক ডুয়েট গানের মিউজিক ভিডিও ” তুমি সেই তুমি”। গানটি Blueeyes youtube Channel এর ব্যনারে প্রকাশিত হয়েছে । গানটির গীতিকার মুম্বাইয়ের গৌতম সুস্মিত , সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন মুম্বাইয়ের রিকি । মডেল হিসাবে মুম্বাইয়ের কাজল এবং নিরঞ্জন অভিনয় করেছেন। ![]() গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী অনুরাধা পাড়োয়াল বলেন, অনেক দিন পর বাংলা মেলোডি গান করলাম বাংলাদেশের কন্ঠ শিল্পী মলয় দস্তিদার ও ভালো গেয়েছেন। গানটি সম্পর্কে মলয় দস্তিদার বলেন সেরা কাজটা উপহার দিতে নিজের চেষ্টার কোন কমতি ছিল না। আশারাখি কেউ বিমুখ হবেন না। ইতোমধ্যে তার আরও কিছু গান প্রকাশ হয়ছে। নতুন কিছু গানের কাজ শেষ হয়েছে। যেহেতু দক্ষিনাঞ্চলের শিল্পী মলয় দস্তিদার তাই বরিশাল বিভাগের সংগীতপ্রিয় মানুষের আগ্রহও লক্ষ্য করা গেছে এই এলবামকে ঘিরে। গানটির লিংক: https://youtu.be/CJ9OD6CFeRg সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


