![]() বরিশালের বধূ মৌসুমীর শুভ জন্মদিন
৩ November ২০১৯ Sunday ৪:১০:১৭ PM
![]() বিনোদন ডেস্ক :::ঢাকাই সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী বরিশালের বধূ আরিফা জামান মৌসুমী। আজ রোববার (৩ নভেম্বর) মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। তবে জন্মদিনে স্বামী ওমর সানী ও দুই সন্তান ফাইজা-ফারদিনের থেকে পাওয়া শুভেচ্ছা মৌসুমীকে অনেক বেশি উচ্ছ্বসিত করে বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। এর আগের জন্মদিনে মৌসুমী জানান, ‘আসলে বাবার মৃত্যুর পর থেকে বিশেষ উপলক্ষ্য ছাড়া জন্মদিন পালনের ইচ্ছে হয় না। বাবা থাকতেন জন্মদিনের আনন্দ ছিল অন্যরকম। তিনি আমাকে বিভিন্নভাবে সারপ্রাইজড করতেন, আমি মুগ্ধ না হয়ে পারতাম না। আব্বু নেই, তাই এখন জন্মদিন নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা থাকে না। এটা ঠিক বাবার মৃত্যুর পর জন্মদিনে স্বামী-সন্তানের শুভেচ্ছায় আমি আনন্দিত হই।’ ১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক বরিশালের ছেলে ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইজা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

