![]() হাসপাতালে এ টি এম শামসুজ্জামান
২৬ November ২০১৯ Tuesday ১২:১২:৪৭ AM
![]() বিনোদন ডেস্ক::: অসুস্থ্য হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন এটি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান। তিনি বলেন, ‘দুদিন ধরেই উনার (এ টি এম শামসুজ্জামান) অবস্থা ভাল নেই। গ্যাসট্রিকের ঝামেলা ছাড়াও টয়লেটে বেশি সমস্যা হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে সোমবার দুপুরে আবারও তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখন এখানেই তার চিকিৎসা চলছে।’ এর
আগে ২৯ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন এ টি এম
শামসুজ্জামান। হাসপাতাল ছাড়ার তিনমাস পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো
তাকে। চিকিৎসকের বরাতে রুনি জামান আরো বলেন, সর্বশেষ চিকিৎসা শেষে যখন উনাকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা ভেবেছিলেন পরিপাকতন্ত্রে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই সমস্যাগুলো একইভাবে ফিরে আসায় তারা একটু চিন্তিত। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অপারেশন হবে কিনা সেই সিদ্ধান্তও নিবেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

