" />
AmaderBarisal.com Logo

পর্যটকে মুখর কুয়াকাটা সৈকত


আমাদেরবরিশাল.কম

২৪ December ২০১৯ Tuesday ৫:২২:৩২ PM

কুয়াকাটা

অনলাইন ডেস্ক::: লাখো পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানকার হোটেল-মোটেলগুলোত থাকার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না ইতোমধ্যেই। সারাদেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় ডিসেম্বরের শেষ দিকে এসে চাপ অনেক বেড়ে গেছে।

পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল-মোটেল ও গেস্টহাউসগুলোতে। কোথাও কোনো রুম ফাঁকা নেই তাদের।

প্রতিদিন সমুদ্র সৈকত ভ্রমণ করতে আসছে লাখো পর্যটক। তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। রয়েছে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও।

হোটেল ব্যবসায়ীরা জানান, ডিসেম্বরজুড়েই পর্যটকদের চাপ বেশি। মনে হচ্ছে প্রতিদিনই শুক্রবার, ছুটির দিন। ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এখানে মাত্র দুয়েকটি রুম খালি আছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, শুধু সমুদ্র সৈকত নয়, আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটকদের নিরাপত্তা দিতে রাত-দিন ২৪টি ঘণ্টা নির্দিষ্ট পোশাকের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।