" />
AmaderBarisal.com Logo

বরিশালের হানিফ সংকেতকে অ্যাওয়ার্ড এনে দিল ‘ইত্যাদি’


আমাদেরবরিশাল.কম

২৮ December ২০১৯ Saturday ২:১৩:৫২ PM

বরিশালের হানিফ সংকেতের উপস্থাপনায় বছরের শেষ ইত্যাদি আজ
ফাইল ফটো

অনলাইন ডেস্ক::: দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। গত তিন দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি দর্শকদের মাতিয়ে রেখেছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও এটি তুমুল জনপ্রিয়।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেন বরিশালের কৃতি সন্তান হানিফ সংকেত। আর নির্মিত হয় ফাগুন অডিও ভিশনের ব্যানারে। সম্প্রতি এই চ্যানেলটি ইউটিউব থেকে পেয়েছে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’। 

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের ১০ লাখ সাবস্ক্রাইবার থাকলেই কর্তৃপক্ষ ওই চ্যানেলকে এ পুরস্কার দিয়ে থাকে। ইত্যাদির জনপ্রিয়তার কারণে এই সম্মাননা দেওয়া হয়েছে হানিফ সংকেতের ফাগুন অডিও ভিশনকে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দীর্ঘ সময়ের যেমন প্রয়োজন হয় না, তেমনি হাজার হাজার কন্টেন্টও দরকার হয় না। প্রয়োজন মানসম্মত ও বিশ্বাসযোগ্য বিষয়। আমরা সবসময়ই দর্শকদের প্রাধান্য দিয়েছি এবং দর্শকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।