" />
AmaderBarisal.com Logo

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

১০ January ২০২০ Friday ৫:৪১:১৬ PM

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রবিক উদ্দিন পান্নুসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার সচেতন নাগরিক কমিটি সনাকের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, , ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, বর্তমান সহ-সভাপতি শ্যামল চন্দ্র সরকার, এ্যাভোকেট আক্কাস সিকদার, অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা।

বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ ও নির্যাতনকারিদের শাস্তির দাবি জানান। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি আয়োজিত এ মানববন্ধনে রাজনীতিক, সাংবাদিক, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।