![]() সাংবাদিক মেহেদী হাসানের পিতার ইন্তেকালে বিভিন্ন মহলের শোক
২৭ April ২০২০ Monday ২:১৭:৪১ AM
![]() খবর বিজ্ঞপ্ত॥ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময়ের বরিশাল ব্যুরো প্রধান সৈয়দ মেহেদি হাসানের পিতা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিব ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে পিরোজপুর উপজেলার মঠবাড়িয়ায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ , সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এদিকে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদের বার্তা সম্পাদক সৈয়দ মেহেদি হাসানের পিতা মুক্তিযোদ্ধা সৈয়দ জাকির হোসেন হাবিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারন সম্পাদক স্বপন খন্দকার। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

