![]() অসহায়দের পাশে উদীচী’র প্রাক্তন শিক্ষার্থীদের গ্রুপ “সহচরী”
১৭ May ২০২০ Sunday ৭:৫০:৩৮ PM
![]() অনলাইন নিউজ ডেস্ক। করোনাভাইরাস মহামারিতে অসহায় দরিদ্রদের পাশে এগিয়ে আসতে পিছিয়ে নেই নারীরা। প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিশালের প্রাক্তন কিছু শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে অসহায়-কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে উদীচী। লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছে ’সহচরী’। তাদের উদ্দেশ্য লোকচক্ষুর অগোচরে ভাব প্রকাশহীন মধ্যবিত্ত, হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো। তাদের এই কাজে স্বচ্ছতা রেখেই চলছে ফান্ড সংগ্রহ। তাছাড়া কার্যক্রমে স্বচ্ছতার জন্য কখন কোথায় কত টাকা ব্যয় হলো তা শেয়ার করা হচ্ছে তাদের ফেইজবুক পেইজ, গ্রুপ ও পারসোনাল আইডিতেও। গত রবিবার ৫ এপ্রিল প্রথম যাত্রা শুরু করে এবং ব্যক্তিগত উদ্যোগে টাকা সংগহ করে ১ম ধাপে ৩৭ টি,২য় ধাপে ২০টি ,৩য় ধাপে ২৫ টি, ৪র্থ ধাপে ৪৪টি পরিবার সহ মোট ১২৫ টি পরিবারের কাছে কিছুদিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছে সহচরী। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

