" />
AmaderBarisal.com Logo

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, খালি চোখে না তাকানোর পরামর্শ


আমাদেরবরিশাল.কম

২১ June ২০২০ Sunday ১১:২৩:৪১ AM

বিশেষ প্রতিবেদকঃ

বছরের প্রথম সূর্যগ্রহণ রোববার (২১ জুন)। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায়, তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না, আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। দেশে প্রথমে সূর্যগ্রহণ দেখা যাবে রাজশাহী বিভাগ থেকে। রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হবে, শেষ হবে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে।

ঢাকায় গ্রহণ শুরু হবে ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে এবং গ্রহণ শেষ হবে বেলা ২টা ১২ মিনিটে। আকাশ মেঘমুক্ত থাকলে এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

তবে খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা ও ছবি তোলা যাবে।

বাংলাদেশে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে, গত বছরের ২৬ ডিসেম্বর যেমনটা দেখা গিয়েছিল। অল্প সময়ের বিরতিতে এবার গ্রহণ হলেও এর পরেরবারের জন্য অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২৫ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

এই গ্রহণ ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ, সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জানিয়েছে, আজ পৃথিবীর বিভিন্ন দেশে বলয় সূর্যগ্রহণ (Annular solar eclipse) ঘটবে। কঙ্গো, লাইবেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ (Partial solar eclipse) হিসেবে দেখা যাবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, করোনা সংক্রমণের কারণে এবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোনও পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।