" />
AmaderBarisal.com Logo

স্বাস্থ্যবিধি মেনে পশু কিনতে সচেতন করবেন হাসান মাসুদ


আমাদেরবরিশাল.কম

১৩ July ২০২০ Monday ৮:১২:৩৫ PM

বিনোদন ডেস্কঃ

ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। প্রায় চার বছর পর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন এই তারকা।

গত শনিবার (১১ জুলাই) গাজীপুরের পুবাইলে সাজ্জাদ সুমনের পরিচালনায় বিজ্ঞাপনটিতে অংশ নেন হাসান মাসুদ। করোনাকালে হাট থেকে কোরবানির পশু কিনতে গিয়ে কীভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, সে বিষয়ে বিজ্ঞাপনের মাধ্যম সচেতন করবেন তিনি। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে। হাসান মাসুদ ছাড়াও এতে দেখা যাবে অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

নির্মাতা সাজ্জাদ সুমন বাংলানিউজকে বলেন, বিজ্ঞাপনটির শুটিং করতে গিয়ে আমাদের কৃত্রিম একটি হাট তৈরি করতে হয়েছে। করোনাকালে একটি মডেল হাট কেমন হবে এবং ক্রেতারা কীভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কিনবেন, তাই এতে দেখা যাবে। 

তিনি আরো বলেন, হাসান মাসুদ ভাই বহুদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন। যেহেতু সচেতনতামূলক বিজ্ঞাপন, তাই তিনি কাজটি করতে রাজি হয়েছেন। বর্তমানে বিজ্ঞাপনটির সম্পাদনার কাজ চলছে। খুব শিগগিরই এটি বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।