![]() ঐশ্বরিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ
২৭ July ২০২০ Monday ৭:৫৩:২৮ PM
অনলাইন নিউজ ডেস্কঃ ![]() গুণী চলচ্চিত্র অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। একই সঙ্গে মেয়ে আরাধ্যর রিপোর্টও নেগেটিভ এসেছে। বিষয়টি টুইটারে জানিয়েছেন স্বামী অভিষেক বচ্চন। এ মাসেই করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেদিন রাতেই জানা যায় অভিষেকও করোনায় আক্রান্ত।এরপর বাড়ির অন্যান্য সদস্যদেরও করোনা টেস্ট কড়া হয়। জয়া বচ্চন, ঐশ্বরিয়া ও আরাধ্যর প্রথমে ব়্যাপিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় সোয়াব টেস্টর রিপোর্টে জানা যায় তারা করোনায় আক্রান্ত।উপসর্গহীন করোনা রোগী হওয়ায় প্রথমে ঐশ্বরিয়া ও তার মেয়েকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাদেরও পরে নানাবতীতে ভর্তি করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

